ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ৩৯ রানে প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে। মোহামেডান ২ উইকেটে জিতেছে বাংলাদেশ বিমানের বিপক্ষে। কলাবাগানের কাছে ৮০ রানে হার মেনেছে সূর্যতরুণ।
আবাহনী-প্রাইম দোলেশ্বর
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাট করতে পাঠায় দোলেশ্বর।
রজত ভাটিয়ার ৯০ ও ইমরুল কায়েসের ৮২ রানের সুবাদে আবাহনী ৯ উইকেটে ২৪৮ রান করে।
দোলেশ্বরের পক্ষে দেলোয়ার হোসেন ও ইয়াসিন আরাফাত ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে রজত ও মোহাম্মদ রফিকের মারত্মক বোলিংয়ের মুখে ৪৪ ওভার ২ বলে ২০৯ রানে গুটিয়ে যায় দোলেশ্বর।
দোলেশ্বরের পক্ষে নাজমুল হোসেন ৬৫ ও আরমান হোসেন ৬১ রান করেন।
আবাহনীর রজত ২০ রানে ৪ ও রফিক ৪২ রানে ৩ উইকেট নেন।
মোহামেডান-বাংলাদেশ বিমান
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৪ রান করে বিমান।
দলের পক্ষে ইয়াসির হামিদ ৫৪ ও অভিষেক মিত্র ৫২ রান করেন।
মোহামেডানের সাকিব আল হাসান ও আজহার মাহমুদ ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে আজহারের ৫৩ ও নাজিমুদ্দিনের ৪৮ রানের সুবাদে ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
কলাবাগান-সূর্যতরুণ
বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে রকিবুল হাসানের ৪৯ ও ওয়াজিদ আলীর ৪৫ রানের ওপর ভর করে ২৫৭ রান করে কলাবাগান।
সূর্যতরুণের পক্ষে সোহরাওয়ার্দী শুভ ও আব্দুর রাজ্জাক ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আরাফাত সানি (৪/৩২) ও মাহমুদুল হাসানের (৩/১৪) বোলিং তোপে ৪৪ ওভার ৪ বলে ১৭৭ রানে গুটিয়ে যায় সূর্যতরুণ।
সূর্যতরুণের হামিদুল ইসলাম ৪১ ও ধীমান ঘোষ ৩২ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৯৫৩ ঘ.
bdnews24