২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে প্রায়র, বাদ ডেভিস

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ম্যাট প্রায়র। যদিও অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন স্টিভেন ডেভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ম্যাট প্রায়র। যদিও অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন স্টিভেন ডেভিস। উপমহাদেশে ডেভিসের খেলার অভিজ্ঞতা না থাকায় ১৫ সদস্যের দলে প্রায়রকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। নির্বাচকদের একজন জিওফ মিলার বলেন, "ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে ডেভিস খুবই ভালো করছেন। তবে আমার মনে হয় বাংলাদেশ ও ভারতে প্রায়রই বেশি ভালো করবেন।" গ্র"প পর্বে ইংল্যান্ডের খেলাগুলো হবে এই দু'দেশে। দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, ইয়ন মর্গান, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র, আজমল শেহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জনাথন ট্রট, লিউক রাইট ও মাইকেল ইয়ার্ডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩৮ ঘ.