ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড ক্রিকেট দলের বোলিং পরামর্শদাতা হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড।
এর আগে জিম্বাবুয়ের ঘরোয়া দল মাউন্টেনিয়ার্সের কোচ ছিলেন ডোনাল্ড। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচেরও দায়িত্ব পালন করেন তিনি।
ডোনাল্ড বলেন, "নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ পেয়ে আমি খুশি। দলের কোচ জন রাইটের সঙ্গে কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।"
পাকিস্তানের বিপক্ষে দু'ম্যাচের টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলবে দল দু'টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪৪ ঘ.
bdnews24