২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পাওয়ায় দেশে ফিরছেন টেন্ডুলকার

উরুর পেশীতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে দর্শক হয়ে গেলেন ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। অচিরেই দেশে ফিরবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুর পেশীতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে দর্শক হয়ে গেলেন ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। অচিরেই দেশে ফিরবেন তিনি। শচীনের বদলে দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকে। চোট পাওয়ায় এর আগে দেশে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। সঙ্গে পেসার প্রবীন কুমারও। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে আছেন কেবল মুরালি বিজয়। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। শচীন আহত হওয়ায় কপালে ভাঁজ পড়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এ কথা স্বীকারও করলেন তিনি নির্দ্বিধায়। বলেন, "কে ইনিংস উদ্বোধন করবেন, আমি জানি না। ভিসা পেয়ে নতুন কোনো খেলোয়াড় আসতে আসতে বাকি থাকবে মাত্র একটি খেলা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২২ ঘ.