ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এল্টন চিগুম্বুরাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। কিন্তু বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। তিনি অবশ্য জায়গা পাননি প্রাথমিক দলেই।
তবে দলে জায়গা পেয়ে সবাইকে চমকে দিয়েছেন শন এরভিন।
দলে রয়েছেন ছয়জন ব্যাটসম্যান যাদের দু'জন স্পিন বলও করতে পারেন, তিনজন সিমার এবং তিনজন অভিজ্ঞ স্পিনার।
দেশটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ২৭ বছর বয়সী মাসাকাদজা ২০০৯ সালে একদিনের ক্রিকেটে করেন ১,০৮৭ রান। আর রান তোলার দিক দিয়ে তিনি রয়েছেন বিশ্বের চার নম্বরে।
কিন্তু ২০১০ সালে তিনি তার আগের বছরের খেলা ধরে রাখতে পারেননি। তার রান তোলার গড় ছিল মাত্র ১৯। এই বাজে খেলার জন্য বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে।
দল: এল্টন চিগু
bdnews24