২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পট ফিক্সিং'র রায় ৫ ফেব্রুয়ারি

'স্পট ফিক্সিং' নিয়ে তিন পাকিস্তানের তিন ক্রিকেটারের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুনালের রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' নিয়ে তিন পাকিস্তানের তিন ক্রিকেটারের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুনালের রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। আইসিসি'র এক বিবৃতিতে বলা হয়, এই রায় দেয়া হবে এখন ৫ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এদিকে শুনানি নতুন মোড় নিয়েছে। ট্রাইবুনাল বলেছে, তারা পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ওভাল টেস্টের ঘটনাবলীও খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে কেবল সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে আসিফ ও আমিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। এর আগে আমিরের আইনজীবী শহিদ করিম রায় ঘোষণার আগে আরো সময় নিয়ে 'স্পট ফিক্সিং'র অভিযোগ খতিয়ে দেখার আবেদন জানান। সেই সঙ্গে তিনি আশা করেন তার আবেদনের প্রেক্ষাপটে রায় ঘোষণা পিছিয়ে দেয়া হবে। ছয়দিনের শুনানির শেষদিন মঙ্গলবার ট্রাইবুনালে সমাপনী বিবৃতি দেয়া হয়। তিন সদস্যের আইসিসি'র ট্রাইবুনালটি গঠন করা হয়েছে মাইকেল বেলহফ কিউসি, বিচারপতি অ্যালবি সাচ ও শারদ রাওকে নিয়ে। গত বছরের আগস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো-বল করেন আসিফ ও আমির। আর ওই টেস্টে পাকিস্তানের অধিনায়ক সালমানকে এ ঘটনার নাটের গুরু বলে সন্দেহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২২০৭ ঘ