২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক বেক্সিমকো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়েছে বেক্সিমকো। বিশ্বকাপে এই প্রতিষ্ঠানের লোগো পোশাকে নিয়ে খেলবে সাকিব বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল পৃষ্ঠপোষক থাকছে বেক্সিমকো। মঙ্গলবার দেশের অন্যতম বৃহৎ এ শিল্পোদ্যাক্তা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি সই হয়। পৃষ্ঠপোষক হিসেবে বিসিবিকে প্রারম্ভিকভাবে ৩ কোটি ৫০ লাখ টাকা দিচ্ছে বেক্সিমকো। সোনারগাঁও হোটেলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুর আহমেদ ও বেক্সিমকো গ্র"পের নির্বাহী পরিচালক ইন্তেখাব মাহমুদ চুক্তিতে সই করেন। এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আহম মোস্তফা কামাল, বেক্সিমকো গ্র"পের সহ-সভাপতি সালমান এফ রহমান, বেক্সিমকো গ্র"পের পরিচালক সায়ান এফ রহমান, বিসিবির পরিচালক জালাল ইউনুস, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ জেমি সিডন্স। দরপত্রের মাধ্যমে বেক্সিমকোকে পৃষ্ঠপোষক নির্বাচিত করে বিসিবি। এতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় বেক্সিমকো। পৃষ্ঠপোষক হিসেবে বেক্সিমকোর লোগো খেলোয়াড়দের লিডিং আর্ম, প্র্যাকটিস এবং ট্রাভেল পোশাকে ব্যবহার করা হবে। বেক্সিমকোর পরিচালক সায়ান জানান, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সারাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি ক্রিকেট ব্যাটে 'শুভেচ্ছা বার্তা' সংগ্রহ করা হবে। আগামী ৪ ফেব্র"য়ারি জাতীয় ক্রিকেট দলকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা প্রদানের মাধ্যমে ওই ব্যাটটি ক্রিকেট দলের কাছে হস্তান্তর করা হবে। "বাংলাদেশর ইতিহাসে এটা সবচেয়ে বড় আয়োজন। আমাদের স্বপ্ন বাংলাদেশ দল পূরণ করবে। আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেক্সিমকোর পৃষ্ঠপোষকতা অব্যহত থাকবে", বলেন সায়ান। বিসিবি সভাপতি কামাল বলেন, "বেক্সিমকোকে জাতীয় দলের পৃষ্ঠপোষক হিসেবে পেয়ে বিসিবি আনন্দিত। পৃষ্ঠপোষক না থাকলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া দূরুহ ব্যাপার।" বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসি ১০ কোটি টাকা দিয়েছে জানিয়ে তিনি বলেন, "শুধু আইসিসির টাকা দিয়ে এত বড় আয়োজন সম্ভব নয়। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে ভালো সংগঠক হিসেবে তুলে ধরতে চাই।" ১ লাখের বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরি করে দেওয়ার জন্য বেক্সিমকোসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, "আগামীতে বাংলাদেশেও আইপিএল-এর মতো বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।" সালমান এফ রহমান বলেন, "বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে আমরা আগে থেকেই জড়িত। বিশ্বকাপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হতে পেরে আমরা আন্দন্দিত। আশা করি আমাদের স্বপ্ন পূরণ হবে।" মঞ্জুর আহমেদ জানান, বিশ্বকাপে বাংলাদেশের ছয়টি ম্যাচের জন্য ৩ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে বেক্সিমকো। কিন্তু বাংলাদেশ পরবর্তী রাউন্ডে গেলে প্রতি ম্যাচের জন্যও পৃষ্ঠপোষকতা দেবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে গড় করে টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬২১ ঘ.