ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের শেষদিন ব্যাঙ্গালোরে রোববার বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মতুর্জা, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সৈয়দ রাসেল, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাকের জন্য দাম হাঁকায়নি কোনো দল।
প্রথম দিন শনিবার অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ লাখ ২৫ হাজার ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৩ কোটি) দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তার সর্বনিু মূল্য ধরা হয়েছিল ২ লাখ ডলার।
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের জন্যও কোনো দল দাম হাঁকায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২২১৯ ঘ.
bdnews24