২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম হাঁকায়নি আশরাফুলের জন্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের শেষদিন ব্যাঙ্গালোরে রোববার বাংলাদেশর সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দাম হাঁকায়নি কোনো দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের শেষদিন ব্যাঙ্গালোরে রোববার বাংলাদেশর সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দাম হাঁকায়নি কোনো দল। প্রথম দিন শনিবার অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ লাখ ২৫ হাজার ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৩ কোটি) দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তার সর্বনিু মূল্য ধরা হয়েছিল ২ লাখ ডলার। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের জন্যও কোনো দল দাম হাঁকায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫২ ঘ.