ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম পালায় ৭ উইকেটে ২৬০ রানে করেছে নিউজিল্যান্ড।
কেন উইলিয়ামসন ৪৪ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে ৫৬ রানে অপরাজিত রয়েছেন টিম সুথি।
হ্যামিল্টনের সেডন পার্কে শুক্রবার টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান টিম ম্যাকিনটোস (৫) ফিরে যান সাজঘরে।
তবে দলের সঙ্গে ৮৩ রান যোগ করে শুরুর এই বিপদ সামাল দেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও তিন নম্বর ব্যটসম্যান মার্টিন গুপটিল।
দলীয় ৯২ রানের মাথায় ৫৬ রান করে উমর গুলের বলে আজাহার আলীর হাতে ধরা পড়েন ম্যাককালাম। তিনি তার ৭৭ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান ৯ বার। এর মধ্যে দু'বার পাঠান হাওয়ায় ভাসিয়ে।
রস টেলর (২) ও জেসি রাইডার (২২) সাজঘরে ফিরে গেলে ১৩৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।
টেস্টে নিজের পঞ্চম অর্ধ-শতক করার পর গুপটিলও সাজঘরের পথ ধরেন। ১৬৪ বলে ৫০ রান করেন তিনি।
এছাড়া রেসি ইয়াং করেন ১৪।
পাকিস্তানের আব্দুর রেহমান ৩ উইকেট নেন ৫১ রানে। এছাড়া তানভীর আহমেদ ২টি ও উমর গুল ১টি উইকেট নেন। এজন্য তানভীর খরচ করেন ৫৪ রান। গুল দেন ৭৮।
দুই ম্যাচ টেস্ট সিজিরের দ্বিতীয় শুরু হবে ওয়েলিংটনে, ১৫ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৮ ঘ.
bdnews24