২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দলের জরিমানা

কেপ টাউন টেস্টে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় জরিমানা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপ টাউন টেস্টে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় জরিমানা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে যে কয় ওভার বল করার কথা, তার চেয়ে ৩ ওভার বল কম করেছে ভারত। তাই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই জরিমানা করেন। সেই সঙ্গে দলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে দু'টি টেস্টে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারলে দলের জরিমানা তো হবেই, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও নিষিদ্ধ করা হবে এক ম্যাচের জন্য। জরিমানার পর ধোনি কৌতুক করে বলেন, "শেষ খেলায় আমাদের দলে তিনজন পেসার ও একজন স্পিনার ছিলেন। তারপরও ২১ মিনিট দেরি হয়েছে। যদি চারজন পেসার খেলতেন তাহলে হয়তো আমাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধই করা হতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৫ ঘ.