২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপ টাউন টেস্ট ড্র

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে ১-১ সমতায় সিরিজ শেষ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে ১-১ সমতায় সিরিজ শেষ হলো। কেপ টাউনে ৩৪০ রানের জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার পঞ্চম দিনে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৬ রান করে ভারত। এরপরই আম্পায়ার দিনের খেলা শেষ ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার প্রথম পালার ৩৬২ রানের জবাবে ভারত করে ৩৬৪। দ্বিতীয় পালায় দক্ষিণ আফ্রিকা ৩৪১ রান করে। ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার দু'টি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। প্রথম খেলায় জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেলেও দ্বিতীয় খেলায় জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০৫ ঘ.