২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে গেলেন গ্র্যান্ট ফ্লাওয়ার

এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান গ্র্যান্ট ফ্লাওয়ার। এখন ক্রিকেট কোচিংয়ে মনোযোগী হতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান গ্র্যান্ট ফ্লাওয়ার। এখন ক্রিকেট কোচিংয়ে মনোযোগী হতে চান তিনি। ফ্লাওয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০০৪ সালে। তখন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী খেলোয়াড়দের মধ্যে ছিলেন তিনি অন্যতম। ইংল্যান্ডে সাসেক্সের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু'টি একদিনের ম্যাচ খেলার জন্য ২০১০ সালের অক্টোবরে জাতীয় দলে ফিরেন তিনি। অগাস্টে জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্বও নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১৫০ ঘ.