শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে সিটি ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তানজিম আনাম। সকাল থেকে টিকিট বিক্রি শুরু হলেও তার পালা আসার আগেই দিনের টিকিট বিক্রি শেষ। এখন আবার পরের দিনের জন্য অপেক্ষা।
সোমবারও লাইনে দাঁড়াবেন তানজিম। তবে শঙ্কাও প্রকাশ করলেন এভাবে- "আজ (রোববার) বিকাল পর্যন্ত কাউন্টারের সামনেই যেতে পারিনি। নিজ দেশে খেলা হচ্ছে, যদি টিকিট না পাই!"
শনিবার ভোর থেকে লাইনে ঠায় দাঁড়িয়ে তানজিম। তবে একই স্থানে সাজ্জাদ হোসেন নিজেকে 'ভাগ্যবান' ভাবছেন। কারণ তিনি টিকিট পেয়েছেন। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে টিকিট পেয়ে যেন আকাশে ভাসছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র।
ধানমণ্ডি ২৭ নম্বরে সিটি ব্যাংকের শাখায় বিক্রি হওয়া প্রথম টিকিটটি নিয়ে সাজ্জাদ 'বাংলাদেশ, বাংলাদেশ' স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "প্রথম টিকিটটি কিনতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত।"
এ রকম পাওয়া আর না পাওয়ার শঙ্কা নিয়েই শুরু হলো বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রির কার্যক্রম। সিটি ব্যাংকের ৫০টি ও অগ্রণী ব্যাংকের ৩০টি শাখায় টিকিট বিক্রির কার্যক্রম চলবে। এর মধ্যে ঢাকার ১২টি শাখায় টিকিট বিক্রি চলছে।
আগামী ফেব্র"য়ারি মাসের মাঝামাঝিতে বসছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় বসছে বিশ্ব ক্রিকেটের বসচেয়ে বড় আসর। উদ্বোধনী খেলা হবে ঢাকায়। এই প্রথম এ আয়োজনে স্বাগতিক দেশের কাতারে বাংলাদেশ।
দেশের মাটিতে বিশ্বকাপ, তাই টিকিট কেনা নিয়ে আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। আর সে জন্য অনেকে শুক্রবার থেকেই ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে পড়েন।
এখন ব্যাংকে টিকিটের সমপরিমাণ অর্থ নিয়ে একটি ফরম পূরণ করে তার প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হয় এবং একটি ফরম পূরণ করতে হয়। টাকা জমা দেওয়ার রশিদ দেখিয়েই পরে টিকিটটি সংগ্রহ করা যাবে। ফলে ওই রশিদটিকেই এখন টিকিট বলা হচ্ছে।
সিটি ব্যাংকের ধানমণ্ডি ২৭ নম্বর শাখার প্রথম টিকিটটি নিয়ে সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, তিনি তিন দিন ধরে লাইনে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রামিজ আফজাল পান্থপথে সিটি ব্যাংক থেকে টিকিট কেনার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার থেকে দাঁড়িয়ে আজ (রোববার) বিকাল পৌনে ৪টার দিকে টিকিট পেয়েছি। টিকিট পাওয়ার পর সব ক্লান্তি দূর হয়ে গেছে।"
ক্রিকেটপ্রেমীদের অনেকেই রোববার টিকিট না পেয়ে বলছেন, হয়তো আরো একটি রাত টিকিট কাউন্টারের সামনে অপেক্ষায় থাকতে হবে। কিন্তু দুই দিন ধরে ঠায় দাঁড়িয়ে থাকার পর সে শক্তিও অনেকের নেই।
ইতিমধ্যেই টিকিট সংগ্রহ নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে হাঙ্গামা হয়েছে। যদিও টিকিট বিক্রি হচ্ছে- এমন সব ব্যাংকের সামনেই ছিলো পুলিশি প্রহরা।
রাজধানীর পান্থপথে সিটি ব্যাংকের সামনে ছিল উপচেপড়া ভিড়। বিকাল ৪টার দিকে লাইন ভেঙে সবাই হুড়োহুড়ি করে ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদের লাইনে দাঁড় করিয়ে দেয়।
মিরপুর ১ নম্বর সেকশনে সিটি ব্যাংকের সামনে অপেক্ষায় থাকা আব্দুল ওহাব জানান, দুদিন ধরে দাঁড়িয়েও টিকিট পাননি তিনি। প্ররিশ্রান্ত ওহাব লাইনে জায়গা 'দখল' রাখতে কৌশলও খাটাচ্ছেন।
বললেন, "সন্ধ্যায় ছোট ভাই এসে আমার জায়গায় দাঁড়াবে।"
বেশিরভাগ ব্যাংকের সামনেই যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, তারা বন্ধু কিংবা আত্মীয়-স্বজনের নিয়ে পালাক্রমে লাইনে রয়েছেন। লাইনে দাঁড়ানোর জন্য সবাই সঙ্গী নিয়ে এসেছেন। একজন ক্লান্ত হয়ে পড়লে তার স্থানে দাঁড়িয়ে পড়ছেন তার সঙ্গী।
মতিঝিল অগ্রণী ব্যাংকের আমিনকোর্ট শাখার সামনে বিকালে দেখা যায় হাজারো ক্রিকেটপ্রেমীর দীর্ঘ লাইন। টিকিট বিক্রির প্রক্রিয়ায় ধীর গতি নিয়ে সবাই অভিযোগ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মঈন উদ্দিন জানান, শনিবার দুপুর থেকে তিনি দাঁড়িয়ে আছেন। রোববার বিকাল পর্যন্ত তিনি কাউন্টারের সামনেই যেতে পারেনি।
টিকিটের জন্য অপেক্ষারত অনেকেই বলেন, প্রতি ধাপে পাঁচ জনকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। টিকিট নিয়ে বের হতে ২০ মিনিটের মতো সময় লাগছে। ব্যাংক কর্তৃপক্ষ তৎপর হলে এই অবস্থা সৃষ্টি হতো না বলে অভিযোগ করেন একাধিক ক্রিকেটপ্রেমী।
অবশ্য সিটি ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে, প্রতিটি বুথ থেকে প্রতিদিন ৫০০ এর বেশি টিকিট বিক্রি সম্ভব হবে না। সেই হিসেবে প্রতিদিন ১২টি বুথ থেকে ৬ হাজারের বেশি টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না।
টিকিট বিক্রির কার্যক্রম নির্বিঘ
bdnews24