ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাক ক্যালিসের ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
কেপটাউনে রোববার টসে জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। শুরুতে মেঘলা আবহাওয়ায় উইকেটের আর্দ্রতাকে কাজে লাগিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেয় ভারতের পেসাররা।
তবে এর মধ্যে দাঁড়িয়ে যান ক্যালিস। দিন শেষে ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি। দিনের শেষ বেলার সঙ্গী প্রিন্সকে নিয়ে সোমবার ব্যাট করতে নামবেন তিনি। প্রিন্সের সংগ্রহ ২৮ রান।
প্রিন্সের আগে ক্যালিসকে সঙ্গ দেন হাশিম আমলা। ৭২ রানের জুটি গড়েন তারা। দলের ১০৬ রানের মাথায় ব্যক্তিগত ৫৯ রানে শ্রীশান্তের বলে চেতেশ্বর পুজারির হাতে ধরা পড়েন আমলা।
সকালে ব্যাট করতে নেমে ৩৪ রানেই দুটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। গ্রায়েম স্মিথকে ৬ রানে এবং আলভিরো পিটারসেনকে ২১ রাতে ফেরান যথাক্রমে জহির খান ও ইশান্ত শর্মা করেন ২৬ রান।
ভারতের হয়ে শ্রীশান্ত দুটি এবং জহির খান ও ইশান্ত একটি করে উইকেট নিয়েছেন। বৃষ্টি ও অপর্যাপ্ত আলোর কারণে খেলা কিছুটা বিঘি
bdnews24