২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শহরকে সুন্দর করে তুলে ধরার আহ্বান

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরুর আগে চট্টগ্রাম শহরকে আকর্ষণীয় করে তুলতে বাড়ি-ঘর ও দোকান-পাট নতুন করে রং করার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরুর আগে চট্টগ্রাম শহরকে আকর্ষণীয় করে তুলতে বাড়ি-ঘর ও দোকান-পাট নতুন করে রং করার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সংবাদপত্রে শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিমান বন্দর থেকে শহরের কেন্দ্রস্থল অভিমুখী সব রাস্তার আশপাশের বাড়ি-ঘর ও দোকান-পাট নতুন করে রং করার জন্য অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের কাছে শহরকে সুন্দর করে তুলে ধরার জন্য আপনাদের (শহরবাসী) সহযোগিতা আমাদের প্রয়োজন।" শহরের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দু'টি খেলা হবে। ১১ মার্চ প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। তিনদিন পর মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এছাড়া একটি প্রস্তুতি ম্যাচও হবে চট্টগ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭১৯ ঘ.