২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে বোথামের বাজি ইংল্যান্ড

আসন্ন অ্যাশেজ সিরিজ জিতবে ইংল্যান্ড। এমন ভবিষ্যদ্বাণীই করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে টিভি ধারাভাষ্যকার ইয়ান বোথাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন অ্যাশেজ সিরিজ জিতবে ইংল্যান্ড। এমন ভবিষ্যদ্বাণীই করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে টিভি ধারাভাষ্যকার ইয়ান বোথাম। আগামী ২৫ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই মর্যাদার লড়াই। বোথাম বলেন, " আমার মনে হয় ইংল্যান্ড এবার তাদের যোগ্যতা দিয়েই অ্যাশেজ সিরিজ জিতবে। তারা দুই টেস্টের ব্যবধানে সিরিজ জিততে পারে। আর সেটা হলে সত্যিই চমৎকার হবে।" সাবেক ইংল্যান্ড অধিনায়ক জানান, " অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের প্রস্তুতি খুব ভালো হয়েছে। দলের প্রত্যেকের মধ্যে বোঝা-পড়াটাও দারুণ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সবদিক দিয়েই তারা কঠিন সময় পার করেছে।" গতবছর ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নায়ক কেভিন পিটারসেন এবার তার সেরা ফর্মে নেই। তারপরও ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে সমস্যা হবে না বলেই মনে করেন বোথাম। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ থেকে বাদ পড়ার পর দলে ফেরার জন্য অনেক ঘাম ঝড়িয়েছেন পিটারসেন। বোথামের মতে পিটারসেন তার খারাপ সময় পার করে এসেছে। অ্যাশেজ সিরিজে হয়তো সেরা ফর্মের পিটাসেনকেই দেখা যাবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ানদের মাথা ব্যথার কারণও হতে পারেন তিনি। মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে ১৯৮৬-৮৭ সালে শেষবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ ছাড়াও এই সফরে ইংল্যান্ড দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ও সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২০১৫ ঘ.