২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ-জহির'ই ভারতের চাবিকাঠি: ইয়ান চ্যাপেল

দেশের মাটিতে ভারতের চাবিকাঠি হয়ে উঠতে পারেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ এবং ফাস্ট বোলার জহির খান। তারাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দেশকে টেস্ট সিরিজ জেতাতে পারেন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে ভারতের চাবিকাঠি হয়ে উঠতে পারেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ এবং ফাস্ট বোলার জহির খান। তারাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দেশকে টেস্ট সিরিজ জেতাতে পারেন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি বলেন, ''শেবাগ যদি শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে বড় ইনিংস খেলে, তাহলে পরের ব্যাটসম্যানদের কাজ অনেক সহজ হয়ে যাবে। চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়ার বোলাররা। আর খুব তাড়াতাড়ি বড় স্কোর পেয়ে যাবে ভারত। এরপর জহির শুরুতেই অস্ট্রেলিয়ার কয়েকটি উইকেট তুলে নিলে ভারতের বাকি বোলারদের কাজও সহজ হয়ে যাবে। এতে বিপদে পড়বে সফরকারীরা।'' দু'দলের মধ্যে ২০০৮ সালের সিরিজে শেবাগের ঝড়ো ব্যাটিংই ভারতকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। এই উদ্বোধনী ব্যাটসম্যান করেন ৩৫১। রান তোলার হার ছিল ৮২.৩৯। ইয়ান চ্যাপেল অবশ্য একথাও বলেন যে, ভারতীয় বোলাররা যদি প্রথমদিকে সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসনকে সাজঘরে ফেরাতে না পারে, তাহলে চাপে পড়ে যাবে তারাই। কারণ দু'জনেরই বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে মাঠে বেশ দর্শক সমাগম ঘটবে বলে মনে করছেন চ্যাপেল। কেননা দু'টি দলই লড়াকু ও আকর্ষণীয় ক্রিকেট খেলে। মাঠে নামে জেতার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১৯ ঘ.