২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চান, নইলে আইনি ব্যবস্থা: বাটকে ইসিবি'র হুমকি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটকে প্রকাশ্যে মাফ চাইতে হবে, নইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটকে প্রকাশ্যে মাফ চাইতে হবে, নইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওভালে একদিনের খেলার পর বাটকে উদ্ধৃত করে ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছিল, ওই খেলায় ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় অর্থের বিনিময়ে ম্যাচ হাতছাড়া করেছে। জুয়ারিরা এ ধরণের কথাই বলছে। তারই পরিপ্রেক্ষিতে ভীষণ ক্ষুব্ধ ইসিবি। ইসিবি'র প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার বলেছেন, ''বাটকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে আমরা অন্য পথ বেছে নেব। যে অভিযোগ তিনি করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য বা প্রমাণ কেউই দাখিল করতে পারেনি। এতে ইংল্যান্ড দলের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ দিতে না পারলে আমরা ভিন্ন পথে যেতেই পারি।'' কিন্তু টেলিভিশন চ্যানেলের খবর অস্বীকার করেছেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। মঙ্গলবার তিনি বলেন, ''আমি মোটেই ওই কথা বলিনি। টেপটা শুনলেই বুঝতে পারবেন। আমি কেবল বলেছি, জুয়ারিরা এসব কথা বলাবলি করছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭২৫ ঘ.