২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার ম্যাচই জিতল সাউথ অস্ট্রেলিয়া

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানাকে ১৫ রানে হারিয়েছে সাউথ অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানাকে ১৫ রানে হারিয়েছে সাউথ অস্ট্রেলিয়া। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে সাউথ অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করে। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রানে থেমে যায় গায়ানার ইনিংস। অধিনায়ক রামনরেশ সারওয়ান ৪৬ বলে দুই ছক্কা এবং আট চারে সাজানো ৭০ রানের ইনিংসটি খেলেও দলের হার ঠেকাতে পারেননি। তিনি ছাড়া দিনেশ রামদিন ৩৫ এবং জ্যাকবস ৩২ রান করেন। সাউথ অস্ট্রেলিয়ার ড্যানিয়েল হ্যারিস ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল বোলার। ২ উইকেট নেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে সাউথ অস্ট্রেলিয়া। এ অবস্থায় হাল ধরে কুলাম ফার্গুসন এবং ক্যামেরন বোরগাস দলের সঙ্গে যোগ করেন ৮৮ রান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৫ রানও করেন ফার্গুসন। তিনি তার ইনিংসটি সাজান ২টি ছক্কা এবং ৪টি চার দিয়ে, ৩৭ বলে। আর ৩৬ বলে ৪৮ রান করেন বোরগাস। ছক্কা মারেন ১টি, চার ৩টি। দু'টি করে উইকেট নেন গায়ানার পল উইঞ্জ এবং দেবেন্দ্র বিশু। 'বি' গ্র"প থেকে চার খেলায় জিতেই সেমিফাইনালে উঠেছে সাউথ অস্ট্রেলিয়া। ওদিকে টানা চার খেলায় হেরে বিদায় নিল গায়ানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২০৪৪ ঘ.