২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সিরিজ নির্ধারণী পঞ্চম একদিনের ম্যাচ হতে যাচ্ছে সাউদাম্পটনের রোজ বোলে, বুধবার। 'স্পট-ফিক্সিং'র অভিযোগে বিপর্যস্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। প্রথম দুই খেলায় হেরে যাওয়ার পর সোমবার লর্ডসে চতুর্থ একদিনের ম্যাচেও জিতেছে তারা। ইংল্যান্ডকে হারিয়েছে ৩৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সিরিজ নির্ধারণী পঞ্চম একদিনের ম্যাচ হতে যাচ্ছে সাউদাম্পটনের রোজ বোলে, বুধবার। 'স্পট-ফিক্সিং'র অভিযোগে বিপর্যস্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। প্রথম দুই খেলায় হেরে যাওয়ার পর সোমবার লর্ডসে চতুর্থ একদিনের ম্যাচেও জিতেছে তারা। ইংল্যান্ডকে হারিয়েছে ৩৮ রানে। এদিকে শোয়েব আখতারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও তিনি খেলবেন বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, ''ও তো লড়াকু মেজাজের মানুষ। ৩৪ বছর বয়সে ঘন্টায় ৯০ মাইল গতিতে বোল করা সহজ নয়। একটু ক্লান্তি হয়তো পেয়েছে ওকে। তবে একদিন বিশ্রাম পেলেই সব ঠিক হয়ে যাবে। রোজ বোলে শোয়েব খেলবেই।'' আর ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে চতুর্থ একদিনের খেলায় পাকিস্তানি বোলারদের বোলিং, ''তাদের বোলাররা আবারো দুর্দান্ত বোল করেছে। একাই দলকে জেতানোর মতো বেশ কয়েকজন বোলার রয়েছে ওদের দলে।'' তবে ন্যাটওয়েস্ট ট্রফির কথা কিন্তু ভুলে যাননি স্ট্রাউস, ''ট্রফি জেতার জন্য আমরা তৈরি হয়েই নামব। কারণ যে দল জিতবে সিরিজ হবে তাদেরই।'' বিতর্কিত এই সিরিজ নিয়েও বিতর্কিত ইংল্যান্ড অধিনায়ক, ''সিরিজটা শেষ হলে আমরা হাফ ছেড়ে বাঁচব। একের পর এক বিতর্কে আমরা খেলাতেই মন দিতে পারছি না।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭১৬ ঘ.