২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নতুন বোলিং কোচ পন্ট

বৃহস্পতিবার ভোরে ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ ইংল্যান্ডের ইয়ান লেসলি পন্ট। সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়ে মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে পরিচিতও হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার ভোরে ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ ইংল্যান্ডের ইয়ান লেসলি পন্ট। সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়ে মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে পরিচিতও হয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের মূল কোচ জেমি সিডন্সের সঙ্গেও বৃহস্পতিবার দেখা করেছেন পন্ট। শুক্রবার থেকেই কাজে নেমে পড়বেন তিনি। শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের নতুন বোলিং কোচ। তিনি বলেন, ''বাংলাদেশের খেলা এর আগে আমি সরাসরি মাঠে বসে দেখিনি। তবে টেলিভিশনে ইংল্যান্ডের বিপক্ষে দুটো সিরিজ দেখেছি। আমার মনে হয়েছে দলে প্রতিভাবান বোলারের অভাব নেই। একটু পরিচর্যা পেলেই তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।'' পন্ট জানালেন বিশ্বকাপের জন্য বোলারদের প্রস্তুত করতে চেস্টার কোন ত্র"টি করবেন না তিনি। পন্টের সঙ্গে আপাতত বিশ্বকাপ ২০১১ পর্যন্ত চুক্তি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আসার আগে ইংলিশ কাউন্টি দল নর্দাম্পটনশায়ারের বোলিং পরামর্শদাতা ছিলেন পন্ট। তার আগে ছিলেন নেদারল্যান্ডসের ক্রিকেট দলের প্রধান কোচ। পেস বোলিং কোচ হিসেবে সুনাম রয়েছে ৪৯ বছর বয়সী পন্টের। এসেক্সসহ বেশ কয়েকটি কাউন্টি ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে কখনো খেলেননি পন্ট। ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত সাকল্যে প্রথম শ্রেনীর ম্যাচই খেলেছেন মাত্র ২৮টি। তাতে ৩৫.৭৮ গড়ে উইকেট নিয়েছেন ৭০টি। সেরা বোলিং ৭৩ রানে ৫ উইকেট। তবে খেলোয়াড় হিসেবে নিজেকে চেনাতে না পারলেও বোলিং কোচ হিসেবে পন্ট সফল। পেস বোলিংয়ের বিভিন্ন বৈচিত্রে তাকে বিশেষজ্ঞের মর্যাদা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮৪৭ ঘ.