২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার তদন্তের জালে ওয়াহাব রিয়াজ

'লর্ডসগেট' কেলেঙ্কারির তদন্তে এবার জড়িয়ে গেল পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজের নাম। আগামী ১৪ সেপ্টেম্বর স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'লর্ডসগেট' কেলেঙ্কারির তদন্তে এবার জড়িয়ে গেল পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজের নাম। আগামী ১৪ সেপ্টেম্বর স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এ খবর জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট। বুধবার তিনি লন্ডন থেকে লাহোর ফেরেন। লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত হওয়া তিন ক্রিকেটার হলেন সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। এবার চতুর্থ খেলোয়াড় হিসেবে তদন্তের জালে জড়ালেন ২৫ বছর বয়সী পেসার রিয়াজ। বাট, আসিফ এবং আমিরকে ইতিমধ্যেই গোয়েন্দারা জেরা করেছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। আইসিসি এই তিন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ইজাজ জানান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ব্যাপারে বাট এবং উইকেটরক্ষক কামরান আকমলকে আইসিসির দুর্নীতি দমন বিভাগ জিজ্ঞাসাবাদ করেছে। তবে ইজাজ বলেন, তিনি আশা করছেন অভিযুক্ত তিন ক্রিকেটারই নিজেদের নির্দোষ প্রমাণ করে দ্রুত দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০১০ ঘ.