২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে নিষিদ্ধ করার বিপক্ষে পন্টিং

তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের 'স্পট ফিক্সিং'র দায়ে গোটা পাকিস্তান দলকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার দাবি উঠেছে কোনো কোনো মহল থেকে। কিন্তু এর সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের 'স্পট ফিক্সিং'র দায়ে গোটা পাকিস্তান দলকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার দাবি উঠেছে কোনো কোনো মহল থেকে। কিন্তু এর সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধ না করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। পন্টিং মনে করেন, পাকিস্তানকে নিষিদ্ধ করা মানেই লঘু পাপে গুরু দণ্ড। কয়েকজন খেলোয়াড়ের জন্য গোটা দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না। পন্টিং আরো বলেন, যারা অপরাধী প্রমাণিত হবে কেবল তাদেরই শাস্তি দেয়া উচিত। গোটা দলকে নিষিদ্ধ করা হলে সেটা বাড়াবাড়িই হয়ে যাবে। এর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তবে ম্যাচ পাতানোর হোতাদের খুঁজে বের করা দরকার আগে।'' লর্ডস টেস্ট পাতানোর খবর জানাজানি হওয়ার পর শোনা যাচ্ছে সিডনি টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ইচ্ছে করে হেরেছিল। ওই ম্যাচে অভাবিতভাবে জিতেছিল অস্ট্রেলিয়া। পন্টিংয়ের মনেও ওই ম্যাচ নিয়ে রয়েছে যথেষ্ঠ সন্দেহ। পন্টিংয়ের মতে, এটি পরিস্কার যে একবার কোনো ক্রিকেটার ম্যাচ পাতানোর জালে পা দিলে তার বেরিয়ে আসা খুব কঠিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭২৯ ঘ.