২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ নেয়ার কথা স্বীকার করলেন তিন ক্রিকেটার

অবশেষে জুয়াড়ি মাজাহার মাজিদের কাছ থেকে অর্থ নেয়ার কথা স্বীকার করলেন স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে জুয়াড়ি মাজাহার মাজিদের কাছ থেকে অর্থ নেয়ার কথা স্বীকার করলেন স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। যদিও তাদের দাবি বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশিপ এজেন্ট হিসেবে কাজ করতেন মাজিদ। এ কারণেই তার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে। শনিবার পাকিস্তানের জিও টিভির তথ্য অবলম্বনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনজীবি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনজীবি আরো জানিয়েছেন ক্রিকেটাররা স্পট ফিক্সিং করা বাবদ কোন অর্থ নেয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় তিন ক্রিকেটার স্পন্সরশিপের লিখিত দলিল দেখিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/২২১২ ঘ.