২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মুখ খুললেন দ্রাবিড়

তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার অভিযোগের পর এবার মুখ খুললেন রাহুল দ্রাবিড়ও। ম্যাচ গড়াপেটার কলঙ্ক থেকে এখনই ক্রিকেটকে মুক্ত করার সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার অভিযোগের পর এবার মুখ খুললেন রাহুল দ্রাবিড়ও। ম্যাচ গড়াপেটার কলঙ্ক থেকে এখনই ক্রিকেটকে মুক্ত করার সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছেন তিনি। ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বললেন ওই তিন ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করে ইতিবাচক পদক্ষেপই নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কিন্তু একই সঙ্গে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ব্যাপারটির যুক্তিসঙ্গত ইতি টানতে হবে। দ্রাবিড় বলেন ''সত্য নিষ্ঠুর হলেও তা আমাদের জানতে হবে। কাউকেই অপরাধ প্রমাণের আগে দোষী বলা ঠিক নয়। তবে সুষ্ঠুভাবে তদন্তের পর কেউ দোষী বলে প্রমাণিত হলে তার নামটি জনগনকে জানাতে হবে। দিতে হবে উদাহরণযোগ্য শাস্তি। সেটা হতে পারে এমননি আজীবন নিষেধাজ্ঞা।'' রাহুল দ্রাবিড় মনে করেন এখন ক্রিকেটের দুঃসময়। তিনি বলেন ''ক্রিকেট একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। কিছু খারাপ লোকের কারনে ক্রিকেট অপমানিত হচ্ছে। এদের কোনো ছাড় দেয়া উচিত নয়। কারণ ছাড় পেলে লোকজন কিছুদিনের মধ্যেই তাদের অপরাধের কথা ভুলে যাবে। ফলে একই ঘটনা ফের ঘটবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/২০৫০ ঘ.