ঢাকা, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে আবারো ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় রীতিমতো ক্ষুব্ধ ও হতাশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।
তিনি বলেন, শুধু পাকিস্তানেরই নয়, ক্রিকেটের ভবিষ্যতের ওপরও এটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। তার ধারণা, এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাকেও সন্দেহের চোখে দেখবেন দর্শকরা।
ক্রিকেটার থেকে রাজনীতিকে রুপান্তিরিত ইমরানের সাফ জানিয়ে দেন, পাকিস্তানি কোনো ক্রিকেটার দোষী প্রমাণিত হলে তাকে কঠিন শাস্তি দিতে হবে। নিষিদ্ধ করতে হবে সব ধরণের ক্রিকেট থেকে। তিনি বলেন, "সোজা কথায় বলতে গেলে এটি অপরাধ। এর ফলে দর্শকদের প্রতারিত হতে হয়। অপরাধীদের এমন শাস্তি দেয়া উচিত, যা মনে রাখবে ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটাররও।"
রমিজ রাজা মনে করেন, পাকিস্তান ক্রিকেটের আনাচে-কানাচে ঢুকে গেছে ম্যাচ পাতানোর বিষ। তরুণ ক্রিকেটাররা সহজেই অর্থের কাছে বিক্রি যাচেছ, "যখন মনে হয় আমিরের মতো তরুণ প্রতিভাবান বোলারও জড়িয়ে গেছেন এই কলঙ্কের সঙ্গে, তখন বলার মতো আর কিছু থাকে না।"
সাবেক পেসার সরফররাজ নেওয়াজ ও প্রধান নির্বাচক ইকবাল কাসিমও মনে করেন, দোষীদের কঠোর শাস্তি দেয়া দরকার। একই সঙ্গে পর্দার আড়াল থেকে বাজিকরদেরও বের করে আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯১৬ ঘ.
bdnews24