২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়ছেন ট্রট ও ব্রড

লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড বিপদ থেকে উদ্ধার পাওয়ার লড়াইয়ে ব্যস্ত। শুক্রবার চা বিরতি পর্যন্ত ইংল্যান্ড ৭ উইকেটে তুলেছে ১৮৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড বিপদ থেকে উদ্ধার পাওয়ার লড়াইয়ে ব্যস্ত। শুক্রবার চা বিরতি পর্যন্ত ইংল্যান্ড ৭ উইকেটে তুলেছে ১৮৫ রান। জোনাথন ট্রট ৭৭ এবং স্টুয়ার্ট ব্রড ৪৬ রানে ক্রিজে রয়েছেন। ১০২ রানে ৭ উইকেট পড়ার দু'জনে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটি গড়েন। ৪৭ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের টপ এবং মিডল অর্ডার ধসিয়ে দেন মোহাম্মদ আমির। দিনের শুরুতেই মোহাম্মদ আমিরের মারাত্মক বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে সংগ্রহে কোন রান যোগ হওয়ার আগেই ইংল্যান্ডের ৩টি উইকেট তুলে নেন আমির। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই ফিরিয়ে দেন তিনি। এরপর তার দ্বিতীয় ওভারের প্রথম ও চতুর্থ বলে যথাক্রমে কেভিন পিটারসেন ও পল কলিংউডকে সাজঘরের পথ দেখান। দিনের চতুর্থ ওভারে এসে রানের দেখা পায় ইংল্যান্ড। মোহাম্মদ আসিফের বলে পরপর দুটি চার মারেন আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান জোনাথন ট্রট। পঞ্চম ওভারে আবারও আঘাত হানেন আমির। এবার তার শিকার ইউয়িন মর্গান (০)। সতীর্থদের আসা যাওয়ার মধ্যেই এক প্রান্ত ধরে রাখেন ট্রট। তাকে ষষ্ঠ উইকেটে সঙ্গ দেন ম্যাট প্রায়র। দুজনে যোগ করেন ৫৫ রান। তারপরেই ফের জোড়া আঘাত আমিরের। একই ওভারে ফিরিয়ে দেন প্রায়র এবং গ্রায়েম সোয়ানকে। চার টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এটি/২১০০ঘ.