২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে খেলতে নারাজ নিউজিল্যান্ড

পাকিস্তানের বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য প্রীতি ম্যাচ খেলার জন্য সেদেশে যেতে চায় না নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য প্রীতি ম্যাচ খেলার জন্য সেদেশে যেতে চায় না নিউজিল্যান্ড। গত মাসে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটির। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, নিউজিল্যান্ড ক্রিকেট বন্যাদুর্গতদের সাহায্যার্থে পাকিস্তানে খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট তা অস্বীকার করেছে। পিসিবির প্রচার মাধ্যম বিষয়ক ব্যবস্থাপক নাদিম সারওয়ার বলেন, "প্রয়োজন আছে বলেই এখন তারা (নিউজিল্যান্ড) পাকিস্তানে আসতে রাজি।" কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেন, "বন্যার্তদেরর সহায়তায় ক্রিকেট খেলা যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে নিউজিল্যান্ড দল সেদেশে খেলতে যাবে।" ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে খেলতে যাচ্ছে না কোনো দেশই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮১০ ঘ.