ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে জয়কে দেশের বন্যার্তদের নামে উৎসর্গ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান বাট।
পাকিস্তানে এই বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। সালমান মনে করেন, তিনি এবং তার দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেশকে আনন্দময় একটি মুহূর্ত উপহার দিয়েছেন।
মধ্যাহ্ন-বিরতির পর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত পাকিস্তানকে জয়ের কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দেন উমর আকমল ও মোহাম্মদ আমির।
খেলায় চার উইকেটে জেতে পাকিস্তান।
সালমান বলেন, "এরই মধ্যে তার দলের সদস্যরা তাদের ম্যাচ ফি'র কিছু অংশ ত্রাণ তহবিলে দান করেছেন। সফর শেষে দুর্গতদের সাহায্যে তহবিল সংগ্রহের জন্য প্রদর্শণী ম্যাচ খেলারও ইচ্ছা প্রকাশ করেছে ইংল্যান্ড।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০০ ঘ.
bdnews24