২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি থেকে বেঁচে গেলেন সাঙ্গাকারা

শেষ পর্যন্ত শাস্তি থেকে রক্ষা পেলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শুক্রবার ডাম্বুলায় তিনজাতি সিরিজের ম্যাচে কিউই খেলোয়াড় নাথান ম্যাককালামের সঙ্গে ধাক্কাধাক্কি করেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত শাস্তি থেকে রক্ষা পেলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শুক্রবার ডাম্বুলায় তিনজাতি সিরিজের ম্যাচে কিউই খেলোয়াড় নাথান ম্যাককালামের সঙ্গে ধাক্কাধাক্কি করেছিলেন তিনি। তাকে খেলা শেষে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যালান হার্স্ট। আইসিসির লেভেল টুতে অভিযুক্ত করা হয় সাঙ্গাকারাকে। যাতে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। তবে সাবেক অস্ট্রেলিয়ান সাবেক ফাস্ট বোলার হার্স্ট ভিডিও দেখে নিশ্চিত হন দ্বিতীয় রান নিতে গিয়ে বোলার নাথানের সঙ্গে সাঙ্গাকারার ধাক্কা লাগাটা ইচ্ছাকৃত নয়। তিনি আম্পায়ারদের সঙ্গেও কথা বলেন। নাথানের সঙ্গেও এই বিষয়টা নিয়ে কথা বলেন তিনি। তারপরই ম্যাচ রেফারি সিদ্ধান্ত দেন সাঙ্গাকারা দোষী নন। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দু'দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৪৩.৩ ওভারে ৩ উইকেটে ২০৩ রান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৯২৩ ঘ.