২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ.আফ্রিকা টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বোথা

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অফস্পিনার জোহান বোথা। দলের নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিলে বোথাকে অধিনায়ক নির্বাচন করে দ.আফ্রিকা ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অফস্পিনার জোহান বোথা। দলের নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিলে বোথাকে অধিনায়ক নির্বাচন করে দ.আফ্রিকা ক্রিকেট বোর্ড। যদিও ২০১১ বিশ্বকাপ পর্যন্ত একদিনের ও টেস্ট দলের নেতৃত্বে থাকবেন গ্রায়েম স্মিথই। দ. আফ্রিকা ক্রিকেট দলের সিইও জেরাল্ড মাজোলা বলেছেন, "বোর্ড সর্বসম্মতভাবে জোহানকে পছন্দ করেছে। আমাদের বিশ্বাস ২০১২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সে তার দায়িত্ব চমৎকারভাবে পালন করবে।" বোথা দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২১ টি। ১৯.১৮ গড়ে উইকেট নিয়েছেন ২২টি। পাশাপাশি ১৮.৮৩ গড়ে রান করেছেন ১১৩। ২০০৯ সালে সীমিত ওভার ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। বোথার নেতৃত্বে সেই সিরিজটি জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার এই অভিজ্ঞতাই নির্বাচকরা বিবেচনায় নিয়েছেন। অধিনায়কত্ব পেয়ে স্বভাবতই খুশি বোথা। তিনি বলেন, ''গ্রায়েম স্মিথের অনুপস্থিতিতে নেতৃত্ব আমি উপভোগই করেছিলাম। এখন নিয়মিত অধিনায়ক হয়ে আমি গর্বিত।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯১৪ ঘ.