২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থায় পাকিস্তান

মোহাম্মদ ইউসুফের অর্ধ-শতকের সুবাদে ভালো অবস্থায় আছে পাকিস্তান। চা বিরতি পর্যন্ত প্রথম পালায় রান তুলেছে ২১৫, পাঁচ উইকেটে। এখনো পিছিয়ে আছে ১৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ ইউসুফের অর্ধ-শতকের সুবাদে ভালো অবস্থায় আছে পাকিস্তান। চা বিরতি পর্যন্ত প্রথম পালায় রান তুলেছে ২১৫, পাঁচ উইকেটে। এখনো পিছিয়ে আছে ১৮ রানে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ২৩৩ রান। উইকেটে আছেন আজহার আলী ৪২ রান নিয়ে। অপর প্রান্তে ২২ রানে অপরাজিত রয়েছেন উমর আকমল। লন্ডনের কেনিংটন ওভালে এক উইকেটে ৪৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। ইয়াসির হামিদ তার ৩৬-এর সঙ্গে এক রানও যোগ করতে পারেননি। স্টিভ ফিনের বলে উইকেটের পেছনে ধরা পড়েন দিনের শুরুতে। তখনও স্কোরবোর্ডে ছিল আগেরদিনের সেই ৪৮ রান। পাকিস্তানের ইনিংস গড়ে ওঠে মূলত মোহাম্মদ ইউসুফের ব্যাটের ওপর ভর করে। ৫৬ রান করেন তিনি ১০৮ বলে। দড়ির ওপারে বল পাঠিয়েছেন আটবার। তখন দলের রান ছিল ১৭৯। সবসময়ই ইংল্যান্ডের মাথা ব্যথার কারণ মোহাম্মদ ইউসুফ। তৃতীয় টেস্ট খেলতে নেমেই ইংল্যান্ডের বোলারদের আবারো মাথা ব্যথার কারণ হয়ে ওঠেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তার ব্যাটিং গড় ৭০.০০। এর আগে ওয়াহাব রিয়াজ তার শূন্য রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ২৭ রানে। সোয়ানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। অধিনয়ক সালমান বাট খুব একটা সুবিধা করতে পারেননি। ৭৬ রানের মাথায় ১৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। গ্রায়েম সোয়ান তিন উইকেট নেন ৩৬ রানে। এছাড়া একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও স্টিভ ফিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০৪৩ ঘ.