কলম্বো, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'নো' বল বিতর্কের কেন্দ্রীয় চরিত্র শ্রীলঙ্কার অফস্পিনার সুরাজ রনদীভকে এক ম্যাচে নিষিদ্ধ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। একই সঙ্গে তার ম্যাচ ফিও কেটে নেয়া হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে হুশিয়ার করে দেয়া হয়েছে।
সোমবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ম্যাচে ভারতের বীরেন্দ্র শেবাগকে শতক করতে না দেয়ার জন্য রনদীভ ইচ্ছাকৃতভাবে নো বল করেন। শেবাগ তাতে ছক্কা মারলেও নো বলের কারণে তার আগেই খেলা শেষ হয়ে যায়। কারণ ভারতের জিততে ওই এক রানেরই দরকার ছিল।
ঘটনার তদন্ত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ছয় সদস্যের কমিটি রায় দেয়, এতে ক্রিকেটের চেতনা নষ্ট হয়েছে। কারণ ক্রিকেট 'ভদ্রলোকের' খেলা। এই বিষয়টি এখানেই সমাপ্ত বলেও জানিয়েছেন তারা। আইসিসিও ব্যাপারটি শেষ বলে মানছে।
অধিনায়ক সাঙ্গাকারা অবশ্য ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে লঙ্কান পত্রিকার খবর অনুযায়ী রনদীভকে নো বল করার পরামর্শ দিয়েছিলেন তিলকারতে
bdnews24