২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলিয়ান ফাউন্টেইন বাংলাদেশের ফিল্ডিং কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ হিসেবে নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক বেসবল খেলোয়াড় জুলিয়ান ফাউন্টেইন। বাংলাদেশের সঙ্গে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ হিসেবে নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক বেসবল খেলোয়াড় জুলিয়ান ফাউন্টেইন। বাংলাদেশের সঙ্গে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেই কাজ শুরু করে দিবেন ৪০ বছর বয়সী ফাউন্টেইন। বেসবল খেলোয়াড় হলেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কটা পুরনো। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হাই পারফরম্যান্স পোগ্রামেও কাজ করেছেন তিনি। এবার শুরু হচ্ছে ফাউন্টেইনের বাংলাদেশ অধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০২৬ ঘ.