ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোনাস পয়েন্ট পেতে গিয়ে সহজ জয়টাকে কঠিন করে তুলেছিল শ্রীলংকা। শেষ পর্যন্ত অবশ্য শনিবার ডাম্বুলায় তিনজাতি ওয়ানডে সিরিজে শ্রীলংকা ৩ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। কিন্তু বোনাস পয়েন্ট পাওয়া হয়নি তাদের।
শ্রীলংকার সামনে জয়ের লক্ষ্য ছিল ১৯৩ রানের। সেটি তাড়া করতে গিয়ে এক সময় ৩ উইকেটে ১৬২ রানে পৌছে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তারপরই জয়ের পাশাপাশি বোনাস পয়েন্টের আশায় দ্রুত রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারায় শ্রীলংকা। শেষতক থিলান সামারাবীরার অপরাজিত ৩৬ রানের সুবাদে ৪০.১ ওভারে ১৯৫ রান তুলে জয়ের ঠিকানায় পৌছে তারা।
এর আগে প্রথমে ব্যাট করে উদ্বোধনী ব্যাটসম্যান বিজে ওয়াটলিংয়ের অর্ধ-শতকের (৫৫) পরও খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। ৪৮ ওভার ১ বলে ১৯২ রানে শেষ হয়ে যায় কিউইরা।
জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কারও শুরুটা ভালো হয়নি। দলীয় মাত্র ১১ রানের মাথায় সাজঘরে ফেরেন তিলকরতে
bdnews24