২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং বিপর্যয় কাটাতে পারেনি নিউজিল্যান্ড

ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ৩০ ওভারে তারা করেছে ১২৩ রান, ৭ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ৩০ ওভারে তারা করেছে ১২৩ রান, ৭ উইকেটে। নাথান ম্যাককালাম ব্যাট করছেন ১০ রান নিয়ে। অপর প্রান্তে কাইল মিলস এখনো হিসেবের খাতা খোলেননি। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ২ রানের মাথায় হিসেবের খাতা খোলার আগেই লাসিথ মালিঙ্গার বলে চামারা কাপুগেদেরার হাতে ধরা পড়েন মার্টিন গুপটিল। ৪৭ রানের মাথায় অধিনায়ক রস টেইলর (১৬) ও ক্যান উইলিয়ামসন (০) বিদায় নিলে খাদে পড়ে যায় নিউজিল্যান্ড। দু'টি উইকেটই নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ অবস্থায় দলের হাল ধরেন বিজে ওয়াটলিং ও স্কট স্টাইরিস। ৫২ রান যোগ করে দলকে খাদ থেকে টেনে তুলতে না তুলতে আবারো হোঁচট খায় নিউজিল্যান্ড। ৯৯ রানের মাথায় রঙ্গনা হেরাথের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে ২৪ রান করেন স্টাইরিস। দলের সঙ্গে আর দুই রান যোগ হওয়ার পর ম্যাথিউসের বলে উইকেটের পেছনে অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন ওয়াটলিং। ৬৮ বলে ৫৫ রান করেন তিনি। চার মেরেছেন আটটি। সাঙ্গাকারা মোট পাঁচ বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে তিন উইকেট নিয়েছেন ম্যাথিউস, ২০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০২ ঘ.