২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ের পুঁজি সংগ্রহের পথে নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি সংগ্রহের পথে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। রস টেইলরের অর্ধ-শতকের ওপর ভর করে ২৫ ওভার ১ বলে রান তুলেছে ১২৭, তিন উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 11:22 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে লড়াই করার মতো পূঁজি সংগ্রহের পথে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। রস টেইলরের অর্ধ-শতকের ওপর ভর করে ২৫ ওভার ১ বলে রান তুলেছে ১২৭, তিন উইকেটে।

টেইলর ব্যাট করছেন ৫১ রান নিয়ে। অপর প্রান্তে ৪১ রানে অপরাজিত রয়েছেন স্কট স্টাইরিস।

ডাম্বুলায় ত্রিদেশীয় প্রতিযোগিতার প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ২৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান মার্টিন গুপ্টিল (১১), পিটার ইনগ্রাম (১২) ও ক্যান উইলিয়ামসন (০)।

এ অবস্থায় হাল ধরে দলকে বিপদ থেকে টেনে তোলেন অধিনায়ক টেইলর ও স্টাইরিস। দলের সঙ্গে যোগ করেন তারা ৯৯ রান।

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মোট সাত বোলার ব্যবহার করেন। দু'টি উইকেট নিয়েছেন প্রভিন কুমার, ২৪ রানে।

প্রতিযোগিতার অপর দল স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১২ ঘ.