২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হারের মুখে পাকিস্তান

বৃষ্টি কিংবা অলৌকিক কোনো কিছু না ঘটলে দ্বিতীয় টেস্টেও হার নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। দ্বিতীয় পালায় চা-বিরতি পর্যন্ত রান করেছে ১৫০, ছয় উইকেটে। ফলে ইংল্যান্ডের চেয়ে এখনো পিছিয়ে আছে ২৯ রানে। হাতে উইকেট আছে ৪টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 10:54 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি কিংবা অলৌকিক কোনো কিছু না ঘটলে দ্বিতীয় টেস্টেও হার নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। দ্বিতীয় পালায় চা-বিরতি পর্যন্ত রান করেছে ১৫০, ছয় উইকেটে। ফলে ইংল্যান্ডের চেয়ে এখনো পিছিয়ে আছে ২৯ রানে। হাতে উইকেট আছে ৪টি। জুলকারনাইন ব্যাট করছেন ৩৬ রান নিয়ে। অপর প্রান্তে মোহাম্মদ আমির অপরাজিত রয়েছেন ১৪ রানে। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন রোববার এক উইকেটে ১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমরান ফারহাত ও আজহার আলী দলের সঙ্গে যোগ করেন আরো ৩৪ রান। দলীয় ৫৩ রানের মাথায় ২৯ রান করে গ্রায়েম সোয়ানের বলে সরাসরি বোল্ড হন ফারহাত। দলের সঙ্গে আর ১ রান যোগ হতেই ফিরে যান আজহার। তারও ব্যাট ফাঁকি দিয়ে সোয়ানের বল আঘাত হানে স্ট্যাম্পে। এরপর শুরু হয়ে যায় পাকিস্তানি ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। ১০১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান আরো তিন ব্যাটসম্যান শোয়েব মালিক (৩), উমর আকমল (২০) ও উমর আমিন (১৪)। এ অবস্থায় মনে হচ্ছিল চা-বিরতির আগেই গুটিয়ে যাবে পাকিস্তানের দ্বিতীয় পালা। অর্থাৎ হার মেনে মাঠ ছাড়তে হবে তাদের। কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন জুলকারনাইন হায়দার ও মোহাম্মদ আমির। দলের সঙ্গে তারা যোগ করেন ৪৯ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে চার উইকেট নেন সোয়ান, ২৩ রানে। পাকিস্তানের প্রথম পালার ৭২ রানের জবাবে ইংল্যান্ড করে ২৫১। ফলে তারা এগিয়ে যায় ১৭৯ রানে। ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে এটিই পাকিস্তানের সবচেয়ে কম রান। চার টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ১-০ ম্যাচে। পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হবে ওভালে, ১৮ অগাস্ট। চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে লর্ডসে, ২৬ অগাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৭ ঘ.