ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও শ্রীলঙ্কা বড় সংগ্রহের ভিত গড়েছে। মঙ্গলবার প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে তুলেছে ২৯৩ রান।
উইকেটে রয়েছেন থিলান সামারাবীরা ৬৫ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৬ রানে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
শুরুতে অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা (৮) দলীয় ১৫ রানের মাথায় ইশান্ত শর্মার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিলে চাপে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় উইকেটে তিলকরতে
bdnews24