ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে খেলবেন না শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও হরভজন সিং। তাদের বিশ্রামে রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১০ আগস্ট শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হবে টুর্নামেন্টটি। সিরিজের তৃতীয় দলটি হচ্ছে নিউজিল্যান্ড।
কাঁধের চোটের কারণে দলে নেই পেসার জহির খান। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও খেলছেন না। টেস্ট অভিষেক হওয়া অভিমান্যু মিথুনকে দলে রাখা হয়েছে। এছাড়া দলে ফিরেছেন প্রবীন কুমার, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপে দল থেকে বাদ পড়া যুবরাজ সিংও ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন।
ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনাল ২৮ আগস্ট।
দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, প্রবীন কুমার, ইশান্ত শর্মা, অভিমান্যু মিথুন, আশিষ নেহরা, প্রজ্ঞান ওঝা ও সৌরভ তেওয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯৩৫ ঘ.
bdnews24