২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেদিকে জবাব দিলেন মুরালি

নতুন রূপে দেখা দিলেন মুত্তিয়া মুরালিধরন। হঠাৎ করেই তিনি সোচ্চার হয়েছেন তার বহুদিনের সমালোচক বিষেণ সিং বেদির বিরুদ্ধে। ভারতের সাবেক এই অধিনায়ককে "সাধারণ বোলার" হিসেবে দেখছেন মুরালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন রূপে দেখা দিলেন মুত্তিয়া মুরালিধরন। হঠাৎ করেই তিনি সোচ্চার হয়েছেন তার বহুদিনের সমালোচক বিষেণ সিং বেদির বিরুদ্ধে। ভারতের সাবেক এই অধিনায়ককে "সাধারণ বোলার" হিসেবে দেখছেন মুরালি। বাঁহাতি স্পিনার বেদি সব সময় মুরালির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি তাকে বর্শা নিক্ষেপকারী হিসেবেও আক্রমণ করেছেন। কিছুদিন আগে টেস্ট থেকে অবসর নেন শ্রীলঙ্কার এই অফস্পিনার। রেকর্ড ৮০০ উইকেট নিয়ে। মুরালি বলেন, "তার (বেদি) বোলিংয়ে কোনো বৈচিত্র ছিল না। তিনি শুধু একজন বাঁ-হাতি স্পিন বোলার। স্পিন সহায়ক পিচই তাকে বৈচিত্র আনতে সাহায্য করতো। এ ছাড়া তিনি ছিলেন নিতান্তই সাধারণ বোলার। হালের ক্রিকেটে তার বল মেরে তুলোধুনা করতো ব্যাটসম্যানরা।" সম্ভবত এবারই প্রথম মুরালি তার বোলিং অ্যাকশন ও দুসরার বৈধতা নিয়ে সমালোচকদের সমুচিত জবাব দিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/