২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে ভারত

সমানতালে জবাব দিচ্ছে ভারত। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে তারা প্রথম ইনিংসে তুলেছে ৩৮২ রান, ৪ উইকেট হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 05:05 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমানতালে জবাব দিচ্ছে ভারত। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে তারা প্রথম ইনিংসে তুলেছে ৩৮২ রান, ৪ উইকেট হারিয়ে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট জীবনের ৪৮তম সেঞ্চুরি তুলে নিয়েছেন শচীন টেন্ডুলকার। তিনি অপরাজিত আছেন ১০৮ রানে। সুরেশ রায়না ৬৬ রান নিয়ে ব্যাট করছেন শচীনের সঙ্গে। অবশ্য ফলোঅন এড়াতে হলে এখনো ভারতের প্রয়োজন ৬০ রান। এর আগে ভারতীয় বোলারদেরও নাকাল করে ছাড়েন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কুমার সাঙ্গাকারার দ্বি-শতক, মাহেলা জয়াবর্ধনে ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে চার উইকেটে ৬৪২ রান তুলে দান ছেড়ে দেয় শ্রীলঙ্কা। বুধবার শচীনের আগেই সেঞ্চুরি তুলে নিতে পারতেন বীরেন্দর শেবাগ। ঝড়ো গতিতে খেলছিলেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্য এক রানের জন্য ২১তম টেস্ট সেঞ্চুরি পেলেন না শেবাগ। ১০১ বলে ৯৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের ধৈর্যশীল ইনিংস শেষ হয় ৫৮ রানে। ১২৪ বল খেলেন তিনি। ২৯ রান তুলে অজন্তা মেন্ডিসের শিকার হন ভিভিএস লক্ষ্মণ। কলম্বো টেস্টের তৃতীয় দিনের এরপরের সময়টুকু সুরেশ রায়নাকে নিয়ে নির্বিঘে