২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ফিরতে প্রস্তুত ইউসুফ

যে কোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তুত মোহাম্মদ ইউসুফ। একইসঙ্গে জানিয়ে দিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ডাকলে এ মুহূর্তেই জাতীয় দলে যোগ দিতে তৈরি অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 04:16 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যে কোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তুত মোহাম্মদ ইউসুফ। একইসঙ্গে জানিয়ে দিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ডাকলে এ মুহূর্তেই জাতীয় দলে যোগ দিতে তৈরি অভিজ্ঞ এ ব্যাটসম্যান। ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার পর থেকেই ইউসুফকে ফিরিয়ে আনার জোর দাবী ওঠেছে। তিনি নিজেও অবসর ভেঙ্গে ফিরতে রাজী হয়েছেন। শহীদ আফ্রিদির উত্তরসূরি সালমান বাটের নেতৃত্বে তিনি খেলবেন কিনা সংশয় ছিল। কিন্তু সোমবার সেই প্রসঙ্গের ইতি টেনেছেন ইউসুফ। তিনি বলেন, ''পিসিবির সিদ্ধান্তকে সবার শ্রদ্ধা করা উচিত। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যেকোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তুত আছি। খেলোয়াড়ি জীবনে আমার কাছে কখনোই এই বিষয়টা বড় হয়ে উঠেনি।'' পাকিস্তান ক্রিকেট দলের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক ছিলেন ইউসুফ। সে সফরে দলের ব্যর্থতার জন্য সাত ক্রিকেটারকে শাস্তি দেয় পিসিবি। মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বোর্ড। ক্ষুব্ধ ইউসুফ এরপরই হঠাৎ অবসরের ঘোষণা দেন। জানিয়ে দেন আর কখনোই জাতীয় দলে ফিরবেন না। কিন্তু এখন অবসর ভেঙে ফিরতে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, ''দেখুন, জাতীয় দলের হয়ে খেলতে আমি সবসময়ই প্রস্তুত। ওরা যদি আমাকে না চায় তাহলে অবসরেই থাকব। তবে পিসিবি যদি সম্মানের সঙ্গে আমাকে দলে যোগ দেয়ার আমন্ত্রণ জানায় তাহলে অবশ্যই যাব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৫৫ ঘ.