২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু'জনের শতকে বড় স্কোরের পথে শ্রীলঙ্কা

গল টেস্টের প্রথমদিনে অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে শ্রীলঙ্কা রান তুলেছে ২৫৬, দুই উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 09:44 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গল টেস্টের প্রথমদিনে অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে শ্রীলঙ্কা রান তুলেছে ২৫৬, দুই উইকেটে। আগের রাতে বৃষ্টি হওয়ায় ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর খেলা শুরু হয়। এছাড়া বৃষ্টি ও আলোর অভাবের কারণে খেলা হয়েছে ৬৮ ওভার। পরানাভিতানা ১১০ ও মাহেলা জয়াবর্ধনে ৮ রানে ব্যাট করছেন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে সাবধানতার সঙ্গে ব্যাট করতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে