ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের আন্তর্জাতিক খেলায় বার্মিংহামে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। ভেজা মাঠের কারনে খেলা শুরু হতে দেরি হচ্ছে।
বাংলাদেশ দলে কোন পরিবর্তন আনা হয় নি। দ্বিতীয় ম্যাচে খেলা দলটি এ ম্যাচেও খেলবে। ইংল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইয়ান বেল চোট পাওয়ায় দলে নেয়া হয়েছে রবি বোপারাকে।
তিন ম্যাচের এ সিরিজে ১-১ সমতা রয়েছে।
প্রথম খেলায় বাংলাদেশকে ছয় উইকেটে হারায় স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে তাদের পাঁচ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
ইংল্যান্ডকে হারানোয় টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬১৫ ঘ.
bdnews24