ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার অধিনায়ক মাইকেল থর্নেলি ও উইকেটরক্ষক বেন ব্রাউনের অর্ধশতকের সুবাদে বাংলাদেশের বিপক্ষে ২৫৩ রান করেছে সাসেক্স। পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা, খেলেছে ৪৭ ওভার পাঁচ বল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৪২ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সাসেক্স। তবে উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল থর্নেলি ৫৬ ও বেন ব্রাউন ৫৮ রান করে দলকে লড়াইয়ের পূঁজি এনে দেয়।
দু'টি করে উইকেট নেন বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩৫ ঘ.
bdnews24