ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক রস টেইলর। আগামী আগস্টে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া তিন জাতি ক্রিকেট সিরিজে দলের নেতৃত্ব দেবেন তিনি। সিরিজের অন্য দলটি ভারত।
এ সিরিজে দলের অভিজ্ঞ দুই খেলোয়াড় নিয়মিত অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ও উইকেট রক্ষক ব্রেন্ডন ম্যাককুলামকে বিশ্রামে রাখা হয়েছে। অভিষেক হতে পারে ২০০৮ সালে অনুর্ধ-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেয়া কেনি উইলিয়ামসেরও।
দল: রস টেইলর (অধিনায়ক), কাইল মিলস (সহ-অধিনায়ক), গ্রান্ট এলিওট, মার্টিন গাপটিল, গ্যারেথ হোপকিংস (উইকেট রক্ষক), নাথান ম্যাককুলাম, অ্যান্ডি ম্যাককাই, জেকব ওরাম, জিতেন প্যাটেল, জেসি রাইডার, টিম সাউথ, স্কোট স্টাইরিস,ড্যারেল ট্যাফি, জন ওয়াটলিং, কেনি উইলিয়ামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২১০৫ ঘ.
bdnews24