ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ১৬ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং।
তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৮ জুলাই।
এশিয়া কাপে যুবরাজ দলে ছিলেন না। এছাড়া দলে ডাক পেয়েছেন সুরেশ রায়না, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা ও শ্রীশান্ত। বাড়তি উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে।
দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), গৌতম গম্ভির, বিরেন্দর শেবাগ (সহ-অধিনায়ক), রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভি ভি এস লক্ষণ, হরভজন সিং, জহির খান, মুরালি বিজয়, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা, শ্রীশান্ত ও ঋদ্ধিমান সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০০২ ঘ.
bdnews24