২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সামনে সহজ লক্ষ্য

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতকে জেতার জন্য ১৬৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ১৬৭ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। খেলেছে মাত্র ৩৪ ওভার ৫ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতকে জেতার জন্য ১৬৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ১৬৭ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। খেলেছে মাত্র ৩৪ ওভার ৫ বল। ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভারতের বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে, তামিম। প্রভিন কুমারের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়ার আগে ২২ রান করেন মাত্র ১২ বলে। তখন দলের রান ছিল ৩৫। তামিম চার মেরেছেন দু'টি ও ছক্কা একটি। দ্বিতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে ৪৬ রান যোগ হওয়ার পর ৮১ রানের মাথায় বিদায় নেন মোহাম্মদ আশরাফুল (২০)। এছাড়া ৮৯ রানের মাথায় ইমরুল কায়েস (৩৭) ও ১০০ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান (৭) সাজঘরে ফিরে গেলে হঠাৎ করে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দলকে পথে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ১৫৫ রানের মাথায় মাহমুদুল্লাহ সাজঘরে ফিরে যান। দলের সঙ্গে আর পাঁচ রান যোগ হওয়ার পর মুশফিকুর রহিমও (৩০) তার পথ ধরেন। এরপর হুঁড়মুড় করে ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। বীরেন্দর শেবাগ ৪ উইকেট নেন, মাত্র ৬ রানে। আশিষ নেহেরা ২৮ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৫ ঘ.